হোম > কর্পোরেট

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা, জিসপের বিএসএফআইসি শাখার যাত্রা

আমার দেশ ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) শাখার কার্যক্রম শুরু হয়েছে।

গত ৩০ জুলাই এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন হিসেবে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. আকুল হোসেন, মহাব্যবস্থাপক (পরিদর্শন ও তদন্ত), সদর দপ্তর, বিএসএফআইসি এবং সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিক (আপেল), ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি), সদর দপ্তর, বিএসএফআইসি বক্তব্য দেন। তারা জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার পাশাপাশি দেশের চিনি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রমকে সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আশা প্রকাশ করেন। একই সঙ্গে বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. আনোয়ারুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা