হোম > কর্পোরেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

আমার দেশ অনলাইন

বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রোববার নিয়োগ পেয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে।

দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নূরুল আমিন একজন সুপরিচিত ও দক্ষ ব্যাংকার। তার দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তার দূরদর্শী নেতৃত্ব, কেশৗলগত পরিকল্পনা এবং ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সুপরিচিত। মোহাম্মদ নূরুল আমিন দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন শীর্ষ সংগঠনের নেতৃত্বও দিয়েছেন।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি), বাংলাদেশ- এর চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এর চেয়ারম্যান এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দেশ-বিদেশে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সনদ অর্জন করেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কেশৗলগত দিকনির্দেশনা বাংলাদেশ কৃষি ব্যাংকের সুশাসন, সার্বিক কার্যক্রমের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে ব্যাংকের কেশৗলগত পরিবর্তন ও ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক