হোম > কর্পোরেট

অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

আমার দেশ অনলাইন

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর দিলকুশা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রূপালী ব্যাংক সবসময় মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. মইন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, মো. আব্দুল হালিম, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া, মো. শফিকুর রহমান এবং রুকন আহমেদ লিখনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে রূপালী ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন