হোম > করপোরেট

রূপালী ব্যাংক–ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন উদ্বোধন

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে “রূপালী ব্যাংক অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন কাস্টমার গিফটিং ক্যাম্পেইন ” উদ্বোধন করা হয়েছে।

আগামী ১ মার্চ থেকে রূপালী ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্সের অর্থ উত্তোলন করলে গ্রাহকরা রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট পাবেন। এছাড়াও, স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার প্রদান করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশস্থ কান্ট্রি অফিসের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মোঃ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী ব্যাংকের সকল শাখা প্রধানরা ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

আনসার-ভিডিপি সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক উদ্বোধন

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফের গ্রাহকেরা

একযোগে ডিএসসিসির অধিক ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

ডুয়েটে ৩৫ গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা, প্রকাশিত হলো ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও সম্মাননা প্রদান

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের পার্টনার সেনোরা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু