রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, পিএইচডি সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার শহিদুর রহমান খান এবং কোম্পানি সচিবের (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংকের সব ইউনিটের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধিবিধান পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।