হোম > কর্পোরেট

নভেম্বরে ব্যানার-ফেস্টুন, পোস্টার অপসারণের হিসাব দিল ডিএনসিসি

আতিকুর রহমান নগরী

গত নভেম্বর মাসে নগরজুড়ে মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার নগরভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ বিষয়ক বিভাগীয় পর্যালোচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

সভায় ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার-ফেস্টুন, পোস্টার অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা গত এক মাসে শুধু প্রধান সড়ক, রাজপথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে এ বিপুলসংখ্যক ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছি। বিভিন্ন অলিগলিতে ব্যানার ফেস্টুনের পরিমাণ আরও বেশি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, অপসারণ করা ব্যানার ফেস্টুনের ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের এবং ১৭ শতাংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের।

ডিএনসিসি প্রশাসক দূষণকারীদের উদ্দেশে বলেন, পরিবর্তনের অংশীদার হিসেবে আমরা আশা করি কেউ আর এভাবে শহর নোংরা করবেন না। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। নগরবাসীর কেউই এমন ভিজ্যুয়াল দূষণকে ভালোভাবে নিচ্ছেন না।

একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক ঢাকা গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, আপনারা এ ধরনের অবৈধ প্রচারণা থেকে বিরত থাকুন এবং আপনাদের অনুসারী বা সংশ্লিষ্টদেরও উৎসাহিত করুন।

প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল-৩ এ সর্বাধিক ৬৫ হাজার ১৫০ টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এছাড়া অঞ্চল-৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার, অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।

ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। নগর পরিচ্ছন্নতার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর