হোম > কর্পোরেট

ইউসিবির আমানতে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আমানতে সাফল্যের নজির গড়েছে। ২০২৪ সালে যেখানে এই ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, সেখানে সদ্য বিদায়ী ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৩ হাজার কোটি টাকায় উঠেছে।

অর্থাৎ এক বছরে আমানত তিন গুণের বেশি বেড়েছে, যা ইউসিবির ইতিহাসে আগে কখনো হয়নি।

আমানতের সফলতা উদ্‌যাপনে ইউসিবির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও অফিসে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই কেক কাটেন।

প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, গ্রাহক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শুধু আমানতেই নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও নজির গড়েছে এই ব্যাংক। ২০২৪ সালে যেখানে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪ লাখ ১১ হাজার, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার। ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘আমানত প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার সুস্পষ্ট প্রতিফলন। এই আস্থা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বেরও। আমরা এ বছর প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের রপ্তানি এবং প্রায় সমপরিমাণ আমদানিতে অর্থায়ন করেছি। ডলারের দুর্বল বাজারেও এটি ইউসিবির শক্তি ও সামর্থ্যের পরিচয় বহন করে।’

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া