হোম > কর্পোরেট

আইসিএসবি কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইউসিএল

আতিকুর রহমান নগরী

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৪-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

টানা চতুর্থবারের মতো এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স চর্চার একটি স্বীকৃতি, বিশেষ করে সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৪ অনুষ্ঠানে আজ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাহারুল ইসলাম মোল্লা এবং অ-নির্বাহী পরিচালক এস ও এম রাশেদুল কাইউম-এর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

এছাড়া সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

আইসিএসবি কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট গভর্ন্যান্স চর্চা স্বাধীন কারিগরি কমিটির মাধ্যমে বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়। পরবর্তীতে দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড চূড়ান্তভাবে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করে।

এই অর্জন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সর্বোচ্চ মানের কর্পোরেট গভর্ন্যান্স বজায় রাখা, নৈতিক ব্যবসাচর্চা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এর ফলে বাংলাদেশের কর্পোরেট খাতে সুশাসনের একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া