হোম > কর্পোরেট

ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহক ও কর্মীদের মানববন্ধন

অর্থ ফেরত ও বিচার দাবি

আমার দেশ অনলাইন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও অর্থ আত্মসাৎকারী নজরুল-হেমায়েত চক্রের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী বীমা গ্রাহক ও সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার সকাল ১০ ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা, নজরুল-হেমায়েত চক্রের সর্বোচ্চ শাস্তি দাবি জানানোর পাশাপাশি আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, রোববার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে ডিবি (ডিএমপি) পুলিশের দাখিল করা অভিযোগপত্রের শুনানির দিন ধার্য ছিল।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।

এতে ফারইস্টের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক সিইও মো. হেমায়েত উল্যাহসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এরও আগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে মামলাটি আদালতের নির্দেশে ডিবি (ডিএমপি) পুলিশ তদন্ত করে।

গ্রাহকদের দাবি অভিযুক্তদের এমন বিচার করা হোক, যেন ভবিষ্যতে কোন আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা না ঘটে। এ ঘটনার বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হবে এমনটিই আশা করছেন তারা।

আরো উল্লেখ্য যে, নজরুল-হেমায়েত চক্রের বিরুদ্ধে এই মামলা ছাড়াও দুদক আরও ৭টি মামলা দায়ের করেছে।

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক

কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস