হোম > কর্পোরেট

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার উদ্বোধন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফেনীতে এনসিসি ব্যাংকের শরী‘আহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্ম্দ নুরুল হক, ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট এর প্রধান খালেদ আফজাল রহিম, উক্ত এলাকার বিভিন্ন শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ সহ বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এনসিসি ব্যাংক গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ইতোমধ্যেই ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরী‘আহ্-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক খাতসহ অত্র এলাকার অর্থনীতিকে গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের সেবা গ্রহণের আহ্বান জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “দেশে ইসলামিক ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা ও সম্ভাবনা বিবেচনা করে আমরা শরী‘আহ্-সম্মত ব্যাংকিং সেবা চালু করেছি। ইতোমধ্যে ঢাকার গুলশানে, চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে, যেখানে গ্রাহকদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ফেনীতে শরী‘আহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম সম্প্রসারিত করলাম।

ভবিষ্যতে অন্যান্য শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে এবং নতুন শাখাগুলো পূর্ণাঙ্গ ইসলামিক শাখা হিসেবে পরিচালিত হবে। এসএমই, কৃষি ও আমদানী-রপ্তানী বাণিজ্যসহ সকল শ্রেণীর ব্যবসায়ী এবং পেশাজীবীগণ এ শাখার মাধ্যমে শরী‘আহ্-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা নিতে পারবেন বলে তিনি অবহিত করেন।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক