হোম > কর্পোরেট

খালেদা জিয়ার ইন্তেকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) তিনি ব্যক্তিগতভাবে এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ অবস্থান এবং ফ্যাসিবাদী শাসনামলে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ন্যায় ও দেশের প্রতি দায়িত্ববোধ তাঁকে দেশের জনমানুষের কাছে আপোষহীন ও সর্বজনগ্রাহ্য এক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতির কল্যাণে বিভিন্ন সময় তাঁর সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ও গণআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট সেশন

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি

আবাসনখাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের

আইএটি-বুয়েটের এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়নবিষয়ক সেমিনার

বাজেট উদ্যোগকে স্বাগত, তবে উদ্বেগ প্রকাশ করে একগুচ্ছ দাবি বিএবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ