হোম > করপোরেট

এলজিইডি-ক্রিলিকের ডকুমেন্টারি স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিটের কর্মশালা

আমার দেশ অনলাইন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) উদ্যোগে ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিট লেআউট চূড়ান্তকরণ বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির আওতায় কর্মশালা দুটির আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রতিনিয়ত উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের দুটি কর্মশালার মাধ্যমে প্রস্তুতকৃত ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট ক্রিলিকের জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম (কেএমএস) আরও সমৃদ্ধ করবে।

তিনি বলেন, এসব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে।

সভাপতির বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর বলেন, কর্মশালা দুটির মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশ ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলোকে নিখুঁত ও মানসম্মত করতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘ক্রিলিকের মূল লক্ষ্যই হলো জলবায়ু সহনশীল অবকাঠামোর সফল মডেল ও অভিজ্ঞতাগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রকল্প শেষ হয়ে গেলেও এসব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে নতুন নতুন টেকসই অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের দিকনির্দেশক হিসেবে কাজ করবে।’

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত, সিনিয়র ম্যানেজার (অপারেশন) রাজিব আহমেদ এবং প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মো. রায়হান সিদ্দিক এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান কর্মশালায় উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

আনসার-ভিডিপি সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক উদ্বোধন

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফের গ্রাহকেরা

একযোগে ডিএসসিসির অধিক ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

ডুয়েটে ৩৫ গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা, প্রকাশিত হলো ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও সম্মাননা প্রদান

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের পার্টনার সেনোরা