হোম > কর্পোরেট

ময়মনসিংহে এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন এসআইবিএলএর ময়মনসিংহ অঞ্চলের ৯টি শাখার অংশগ্রহণে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি এবং ড. মোহাম্মদ বজলুল করীম উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসাররা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ সম্প্রসারণ, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, প্রবাসী আয় (রেমিট্যান্স) আহরণ এবং আমানত সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় শ্রেণিকৃত বিনিয়োগ দ্রুত আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। চলমান মামলাসমূহ যথাযথভাবে পরিচালনা এবং বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, সম্পদের গুণগত মান উন্নয়ন এবং গ্রাহকসেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বক্তারা ব্যাংকের টেকসই উন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সকল কর্মকর্তাকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক

কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস