হোম > কর্পোরেট

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ৩৮তম ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউতে অবস্থিত জোনাল অফিসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এগারোটি শাখা ও তিনটি উপশাখা নিয়ে গঠিত জোনাল অফিসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।

এতে ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুল কাদের জিলানী, স্বপ্না চক্রবর্তী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, আফরোজা সুলতানা ও মো. আবদুল মান্নান মিয়া, রমনা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল করিম ও মো. মামুনুর রশীদ মোল্লাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন