হোম > কর্পোরেট

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করল আকিজ অ্যাভিয়েশন

আমার দেশ ডেস্ক

নতুন করে অ্যাভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ অ্যাভিয়েশন লিমিটেড।

আকিজ অ্যাভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ অ্যাভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই সেবা।

এছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনা মূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশন তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করছে আকিজ অ্যাভিয়েশন।

প্রাথমিকভাবে ৩টি হেলিকপ্টার নিয়ে এই সেবা চালু করেছে আকিজ এভিয়েশন। রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের ১টি হেলিকপ্টার এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের ২টি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

আকিজ অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানান, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং ব্যসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার কাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত যাতায়াতকে সহজ করতে দেশে এখন হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। তাই বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার জন্য সবসময় পাশে থাকবে আকিজ অ্যাভিয়েশন লিমিটেড।

হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য যে নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬।

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

ইউআইইউর ড্রোন ইতিহাস, বিশ্বে চতুর্থ বাংলাদেশ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে সভা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই