হোম > কর্পোরেট

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) রাজধানীর বাংলাদেশ স্কাউট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, এস.এম.রোকনুজ্জামান, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া, স্কাউটসের যুগ্ন নির্বাহী পরিচালক আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম, ও মো. রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা ও কর্মচারীগণ রূপালী ব্যাংক থেকে স্বল্প সুদ ও সহজ শর্তে সাধারণ গৃহনির্মাণ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং স্কাউটসের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সেবাপ্রাপ্তি আরও সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন

প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে

ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট সেশন

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত