হোম > কর্পোরেট

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা সোমবার বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি লো কস্ট ও নো কস্ট ডিপোজিট বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়ন, সিএমএসএমই খাতে ঋণ সম্প্রসারণ, ঋণ আদায় জোরদার, মুনাফা বৃদ্ধি এবং ২০২৬ সালে বিভিন্ন সূচকে প্রদত্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণসহ সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি পূর্বে ঘোষিত আদায় বর্ষকে অব্যাহত রেখে ২০২৬ সালকে রূপালী ব্যাংকের “ঋণ বিতরণ বর্ষ” হিসেবে ঘোষণা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল শাখাকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি গ্রাহকসেবার মানোন্নয়নে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় বরিশাল বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় কাজ করছে কোস্ট গার্ড

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার নগদের

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

ইউসিবির ৪৩তম এজিএম সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

উত্তরায় মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া