হোম > কর্পোরেট

এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আমার দেশ অনলাইন

এনসিসি ব্যাংক পিএলসি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম এনসিসি ব্যাংক ফাউন্ডেশন ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল এর সহযোগিতায় সম্প্রতি মৌলভী শামছুল করিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ১ হাজার ১২৫ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়।

অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, এসভিপি ও এসএমই এবং কৃষিঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন, এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পে ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, ফ্যাকো মেশিনে অপারেশন, অপারেশন-পরবর্তী ওষুধ এবং কালো চশমা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মুন্সী রফিকুল আলম মজনু এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ফেনী জেলার অসহায় ও দুস্থ মানুষ উপকৃত হবেন এবং অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক শুধু মুনাফার জন্য ব্যবসা করে না; সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মতো মৌলিক ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

তিনি এ আয়োজন সফল করতে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক দীর্ঘদিন ধরে সিএসআর কার্যক্রমের আওতায় শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী ও কৃষি উপকরণ সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ছাগলনাইয়ায় দরিদ্র মানুষের জন্য এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক