হোম > কর্পোরেট

রূপালী ব্যাংকে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বিষয়ক সভা

আমার দেশ অনলাইন

রূপালী ব্যাংক পিএলসি’র নারী কর্মীদের প্রতি হয়রানি ও বৈষম্যমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৩ এপ্রিল) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ।

কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গুলে জান্নাত এবং পিআরএডব্লিউজি টু প্রিভেন্ট জিবিভি’র প্রজেক্ট ডিরেক্টর জেসমিন আরা ।

এছাড়া ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ এবং ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া উপস্থিত ছিলেন ।

এছাড়া ঋণ প্রশাসন, শৃঙ্খলা ও আপিল এবং ভিজিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট বিভাগের নারী উপমহাব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন ।

কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে সভাটি সঞ্চালনায় ছিলেন পরিকল্পনা ও গবেষণা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফয়সল আহমদ ।

সভায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, যৌন হয়রানি ও জেন্ডার বৈষম্য প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয় ।

চট্টগ্রামের উন্নয়নে পাশে আছি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয় : ডিএনসিসি প্রশাসক

চট্টগ্রামের উন্নয়নে পাশে আছি ও থাকব: মীর হেলাল

সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

সেমস-গ্লোবালের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী শুরু হচ্ছে ৭ মে

কাল উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর স্কয়ার ফুড

স্কুল ফিডিংয়ে অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

এমপি মুস্তাফিজুর রহমানের সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়ন ও আবাসনে নিবন্ধন খরচ কমানোর দাবি