হোম > কর্পোরেট

মধুমতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার ২০২৬’।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মধুমতি পরিবারের কর্মকর্তা-কর্মচারী, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৬০০ জনের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। কর্পোরেট ও ভিশনারি সেশনে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, অর্জন, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় অংশগ্রহণকারীদের সামনে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মধুমতি কোম্পানির চেয়ারম্যান মতিবুর রহমান প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারী ও বিনিয়োগকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণকারীরা উপভোগ করেন আনন্দঘন মুহূর্ত। পরে আকর্ষণীয় লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্প্রীতি, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যয়ের বার্তা নিয়ে দিনব্যাপী এই আয়োজন শেষ হলেও অংশগ্রহণকারীদের মধ্যে রেখে যায় স্মরণীয় এক অভিজ্ঞতা।

সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় কাজ করছে কোস্ট গার্ড

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার নগদের

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

ইউসিবির ৪৩তম এজিএম সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

উত্তরায় মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া