হোম > করপোরেট

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চট্টগ্রামের ও. আর. নিজাম রোডস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় তিনি ২০২৫ সালে ব্যাংকের স্বল্প ও সুদবিহীন আমানত সংগ্রহ, সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, বৈদেশিক রেমিট্যান্স, অটোমেটেড চালান সংগ্রহসহ বিভিন্ন সূচকে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস. এম. দিদারুল ইসলাম।

এ সময় চট্টগ্রাম বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

এমই

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

আনসার-ভিডিপি সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক উদ্বোধন

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফের গ্রাহকেরা

একযোগে ডিএসসিসির অধিক ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

ডুয়েটে ৩৫ গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা, প্রকাশিত হলো ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও সম্মাননা প্রদান

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের পার্টনার সেনোরা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু