হোম > কর্পোরেট

পরমাণু শক্তি কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব, সম্পাদক কিবরিয়া

আমার দেশ অনলাইন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকার বাপশক প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মাহবুব-কিবরিয়া পরিষদ হতে মো. গোলাম মাহবুব (প্রধান, প্রশাসন বিভাগ, রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প) সভাপতি এবং এ টি এম গোলাম কিবরিয়া (প্রধান, প্রশাসন বিভাগ, বাপশক, ঢাকা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে একই পরিষদ হতে সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা মন্ডল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. সোলায়মান মিয়া, নারী বিষয়ক সম্পাদক মোছা. রোজিনা পারভীন এবং কার্যকরী পরিষদ সদস্য যথাক্রমে মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের এবং মো. আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্য হতে মো. আজিবর রহমান মোল্লা সহসভাপতি এবং সৈকত আহমেদ পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়সহ ঢাকাস্থ সকল প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা