হোম > কর্পোরেট

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ৫ হাজার কোটি টাকার কাসা ডিপোজিট প্রবৃদ্ধি

২০২৬ সালের প্রথমার্ধ

আমার দেশ ডেস্ক

২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (CASA) ডিপোজিটে ৫,০০০ কোটি টাকার লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন।

সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় অর্জিত অর্জিত হয়েছে এই মাইলফলকটি। রিলেশনশিপ-বেসড ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে টেকসইতা বজায় রেখেছে ব্যাংকটি। ব্যাংকের এই উল্লেখযোগ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই সাফল্য উদ্‌যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারার।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।’

তিনি আরো বলেন, ‘বছরের পর বছর ধরে গ্রাহকের সাথে ব্র্যাক ব্যাংকের যে সম্পর্ক গড়ে উঠেছে, এই অর্জন তার-ই প্রতিফলন। গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ব্যাংকিং সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা