হোম > কর্পোরেট

ইউসিবির ২৩৩তম শাখা চালু মির্জাপুরে

আমার দেশ অনলাইন

দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) টাঙ্গাইলের মির্জাপুরে নতুন একটি শাখা চালু করেছে। স্থানীয় গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এই শাখা উদ্বোধন করা হয়।

শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ মির্জাপুরে ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই জনপদে রয়েছে দেশের সুপরিচিত প্রতিষ্ঠান—কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ।

এমন একটি সম্ভাবনাময় এলাকায় ইউসিবির কার্যক্রম শুরু হওয়া স্থানীয় অর্থনীতি ও সেবার পরিসর আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে ধাপে ধাপে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যেই ইউসিবি কাজ করছে। নতুন এই শাখার মাধ্যমে ব্যক্তি ও ব্যবসায়ীরা সহজে আমানত, ঋণ, রেমিট্যান্স এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া