হোম > করপোরেট

‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান

আমার দেশ অনলাইন

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে আয়োজিত পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

আয়োজক সূত্র জানায়, ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এবারের আসরে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। পাশাপাশি প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি স্মরণ করেন।

আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে কাজ করছেন। ব্র্যান্ড মার্কেটিং দিয়ে পেশাজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরবর্তীকালে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার প্রসারে কাজ করছেন। বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান এবং বর্তমানে নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা ও প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা রয়েছে। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য বাজারজাতকরণেও তিনি কাজ করেছেন। নেতৃত্বের ক্ষেত্রে সহকর্মীদের হাতে দায়িত্ব অর্পণ, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে গুরুত্ব দেন বলে জানিয়েছেন তিনি।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন

ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

নারী শিক্ষার্থীদের কর্মসংস্থানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

এনএসইউর সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু

নিরাপদ খাবারের নিশ্চয়তায় সুপারশপের করণীয়

‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান