হোম > আইন-আদালত

পিটার হাসকে হুমকি দেওয়া সেই চেয়ারম্যানকে ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে প্রাণনাশের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগের স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি রেজাউল করিম রনি জানান, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড প্রদান করেন। মামলায় মুজিবুল হক একমাত্র আসামি এবং তিনি শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক আবদুল মালেক মুজিবুল হক ও তার স্ত্রী সাহেদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, মুজিবুল হক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। যদিও তিনি ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসে ছিলেন, দেশে অর্থ প্রেরণের কোনো বৈধ কাগজপত্র তিনি উপস্থাপন করতে পারেননি।

অন্যদিকে, তার স্ত্রী সাহেদা বেগমের বিরুদ্ধেও প্রায় ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।

উল্লেখ, চেয়ারম্যান থাকাকালীন সময়ে মুজিবুল হক ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য সরকারের ‘কর্মসংস্থান কর্মসূচি’র অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ২০২৩ সালে এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন। যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

২ লাখ টাকায় কেনা অস্ত্র দিয়ে হাদিকে গুলি করে ফয়সাল

সাতদিনে জব্দ ৪ কোটি মিটার জাল, আটক ২৭৯

রাজধানীতে ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান

সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ৩য় দফায় ৫ দিনের রিমান্ডে

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

দুর্নীতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ মে

‘আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়’

মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন