হোম > আইন-আদালত

গাজাবাসীর মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার

গাজায় লক্ষ মানব জীবনের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ভয়েস অব লইয়ার্স অব বাংলাদেশ এর আহ্বানে সুপ্রিম কোর্টের আইনজীবীদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভয়েস অব লইয়ার্স অফ বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর অ্যাডভোকেট এম আশরাফ উজ- জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিচারপতি মো. এমদাদুল হক আজাদ (অব.)।

আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড সাইফুর রহমান, সাবেক সম্পাদক অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাবেক সম্পাদক রফিকুল হক রাজা, বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, এ্যাড মো. দেলওয়ার হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট হরেন্দ্র কুমার, ব্যারিস্টার শাহরিয়ার হোসেন, অ্যাডভোকেট শরাফুজ্জামান খান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাইনুদ্দিন, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট পারভেজ হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইজরায়েলের এহেন অমানবিক নির্যাতনের প্রতিবাদে এই মুহূর্তে দরকার মুসলিম বিশ্বের ঐক্য। এটা কোন একটা রাষ্ট্রের উপর আঘাত নয় এটা মুসলমানদের ঈমানের উপর আঘাত।

সভাপতি তার বক্তব্যে বলেন, অতি শীঘ্রই ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। খাবার ঔষধ সরবরাহ বন্ধ করে ফিলিস্তিনের শিশু নারী সহ যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তা অমানবিক।এ ব্যাপারে মুসলিম বিশ্বের আর বসে থাকার সময় নেই।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত বিজ্ঞ আইনজীবী,সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন