হোম > আইন-আদালত

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর সূত্রাপুর থানার শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

এদিন সকালে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। সেখানে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। মামলাগুলোতে তার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই হয়েছে। ব্যক্তিগত তথ্য যাচাইয়ের জন্য রিমান্ডের কোনো প্রয়োজন নেই। আর রিমান্ড চায় থানা পুলিশ, কিন্তু আসামি নিয়ে যায় ডিবি। এটা কেমন! আদালত আপনি একটু দেখবেন।

এ সময় আদালতে প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদ আদালতকে বলেন, ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা একটা হত্যা মামলা। এ মামলা হত্যার আলামত উদ্ধার হয়নি। এ ঘটনায় আর কে কে জড়িত সেটা জানা যায়নি। সেজন্য ৭ দিনের রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৯ জুলাই আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ওপর তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। বিকেল পৌনে তিনটায় শেখ বোরহানুদ্দীন পোস্ট-গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত নাদিমুল হাসান এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

আসিফ মাহমুদের বিরুদ্ধে আদালতে মামলার চেষ্টা

পথচারীকে মারধরের অভিযোগে রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে মামলা

একটি গুলি আমার বুকের হাঁড় ভেঙে বেরিয়ে যায়

নজরুল-হেমায়েতসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

জামিন মেলেনি ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের

বিধবাকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্য কারাদণ্ড

কোটি টাকা ঘুস চাওয়া সেই সাইমুম জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নেতা

সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান