হোম > আইন-আদালত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

স্টাফ রিপোর্টার

জুলাই গণ আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশে দিন ধার্য করা হয়েছে আগামী ২১ আগস্ট।

বুধবার এ মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

মামলার শুনানিতে বুধবার আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে তাদের আসামিদের অব্যাহতির আবেদন করেন। তারা যুক্তি দেখান যে, ‘আসামিরা সরাসরি গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন অভিযোগ মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ নেই।’

তখন আদালত বলেন, ‘যখন কোনো বাড়িতে ডাকাতি হয়, তখন বাড়ির বাইরের পাহারাদারও শাস্তি আওতায় আসবে।

সুতরাং আশুলিয়ায় আসামিরা হতাহতের ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নিজে কোনো গুলি করেনি, এমন অজুহাতে ছাড় পাওয়ার সুযোগ নেই।’

এর আগে এদিন সকালে আলোচিত এ মামলার ১৬ আসামির মধ্যে কারাগারে থাকা ৮ আসামিকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ আসামিরা হলেন-ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন