বরিশালে ক্রসফায়ারে দুজনকে হত্যা
বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দুজনকে ক্রসফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য ২০ মে দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন- আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
আজ আসামিদের পক্ষে বক্তব্য তুলে ধরে শুনানি করে তাদের আইনজীবীরা। গ্রেপ্তার দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হাসান। তিনি বলেন, তারা আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। প্রসিকিউশন ভিত্তিহীন গল্প তৈরি করে তাদের আসামি করেছে। তিনি তার মক্কেলদের এসব অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান। এরপর পলাতক দুই আসামির পক্ষে আইনজীবী আমির হোসেন শুনানি করেন। তিনিও তার মক্কেলদের নির্দোষ দাবি করে তাদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান।
এরপর প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শহিদুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, আমরা এই মামলার সাক্ষী ও যাবতীয় উপাদান উপস্থাপন করে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবো। তাই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানাচ্ছি। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ২০ মে দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এ মামলার এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই মামলার অভিযোগে বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহ এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন মামলার ভিকটিম টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা ও গ্রহণ করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহকে নির্দেশ প্রদান করেন। এরপর একটি মিথ্যা মামলায় দুই ভিক্টিমকে আসামি করা হয়। পরে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে দিয়ে আগৈলঝাড়া থানার গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে বুধার নামক স্থানে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।
অভিযোগ আরো বলা হয়েছে, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ ও ডিআইডি এহসান উল্লাহর বিরুদ্ধে ঊর্ধ্বতন অবস্থানে থেকে নির্দেশনার মাধ্যমে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও সুপিরিওয়র কমান্ড রেসপন্সিবিলিটির অপরাধ প্রমাণিত হয়েছে।
এএস