হোম > আইন-আদালত

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দেন ভুক্তভোগীর স্ত্রী নাজমা আক্তার। দুই সেনা কর্মকর্তা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। তখন তারা র‍্যাব-১-এ কর্মরত ছিলেন। বর্তমানে ট্রাইব্যুনালে গুমের অন্য মামলায় এই দুই আসামির বিচার চলছে।

অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, ২০১৯ সালের ২৭ মার্চ আনুমানিক রাত ২টার সময় ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি সাদা একটি মাইক্রোবাসে এসে বাড়ির দরজা ভেঙে সুজন মিয়াকে মারধর শুরু করে। তাদের পরিচয় জানতে চাইলে আইনের লোক পরিচয় দিয়ে তাকে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তিনি কোনো জিডি ও মামলা নিতে রাজি হননি। পরে যোগাযোগ করলেও তিনি বলেন, ‘উপর থেকে নির্দেশ আছে, আমাদের এই ব্যাপারে কিছু করার নেই।'

অভিযোগে আরও বলা হয়েছে, এরপর আমরা আর কোনো উপায় না পেয়ে অনেক খোঁজখবর নিয়ে জানতে পারি, অন্য আসামিদের সহযোগিতায় র‍্যাব-১ আমার স্বামীকে অপহরণ করে। সে সময়ের র‍্যাব-১-এর তিনজন অফিসারের নাম উল্লেখ রয়েছে অভিযোগের বিবরণীতে। তাদের একজন জানান, ‘সরকার পরিবর্তন হলে আমার স্বামীকে ফেরত দেওয়া হবে।’ কিন্তু আজ পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পরে আরও খোঁজ নিয়ে এই অপহরণ ও গুমের সঙ্গে মোট ১৫ জনের সম্পৃক্ততার কথা জানতে পারি।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

শিশুকে যৌন হয়রানির দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ৩ আসামি

পুলিশ ও বিজিবির গুলিতে আমার স্বামীর মাথা ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে যায়