হোম > আইন-আদালত

জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানি আজ

আমার দেশ অনলাইন

‘জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট মামলাটির শুনানি আজ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টে আইনজীবী লেখেন, জুলাই সনদ স্থগিত/বাতিল চেয়ে দায়েরকৃত রিট মামলাটি বিজয় ১৪ নম্বর কোর্টে আজ (বুধবার) সকাল ১১টা থেকে সাড়ে ১১টায় শুনানি হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আবেদনকারী হয়ে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করেছেন। জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল হলো জুলাই জাতীয় সনদ।

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

সাবেক এমপি আশিকা সুলতানা দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি

খুনি হাবিবের মৃত্যুদণ্ড

গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৭ বারের মত পেছাল

সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ পাঁচজনের রায় আজ

বিচারে ধীরগতি, শহীদ পরিবারে হতাশা