হোম > আইন-আদালত

স্বামী সোহেলকে ভয় পাওয়ায় রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বামী সোহেল রানাকে ভয় পেতেন তার স্ত্রী স্বপ্না আক্তার। এই ভয়ের কারণেই তিনি হত্যাকাণ্ডে স্বামীকে সহযোগিতা করেন।

সোমবার হাইকোর্টে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য তুলে ধরেছেন।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। তিনি আদালতকে জানান, স্বামীকে অনেক ভয় পেতেন স্বপ্না। এ কারণে তিনি রামিসা হত্যাকাণ্ডে সোহেলকে সহযোগিতা করেন।

এর আগে আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এই বেঞ্চে শুনানি শুরু হয়।

গত ৭ জুন এ মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন। পাশাপাশি মামলাটি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। রামিসা পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করেন। অপরাধের প্রমাণ নষ্ট করতে লাশ টুকরো করার চেষ্টা করেন তিনি বলে তদন্তে উঠে আসে।

গত ২৪ মে আলোচিত এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়।

অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়। অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে মাত্র ১৯ দিনের মধ্যে এ মামলার বিচার শেষ হয়।

এএম

শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না