হোম > আইন-আদালত

আদালত-সংক্রান্ত কোনো তথ্য দেওয়ায় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়: অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার

আদালত-সংক্রান্ত কোনো তথ্য দেওয়ায় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এ অনুরোধ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল এলআরএফ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি, আপনারা যারা আদালতকেন্দ্রিক রিপোর্টিং করেন, তাদের প্রত্যেকের একটি এক্সপার্টিজ গড়ে উঠেছে। আপনারা নিজেরাই অনেকটা সেলফ সেন্সরশিপ করে থাকেন। আপনারা বুঝে গেছেন আদালতের কোন কথা বা প্রসিডিংয়ের বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু পাবলিকলি যাওয়া উচিত কিংবা না।’

তিনি বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, আদালত নিয়ে কাজ করছেন, তাদের একটি পেশাদারিত্ব তৈরি হয়েছে। আমি মনে করি, ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং থাকবেন।’

আপিল বিভাগে প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন, যাতে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিছুদিন আগেও সিনিয়র আইনজীবীদেরসহ তিনি বিষয়টি বলেছেন। আবারও প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারি আরাফাত মুন্নার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস. এম. নূর মোহাম্মদ।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল