হোম > আইন-আদালত

জামিন মেলেনি ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার এই জামিন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে আটক করে পল্টন থানা-পুলিশ। এরপর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।

এদিন জামাল উদ্দীনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধীতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুরের ওই আদেশ দেন আদালত।আসামিপক্ষ তার ডিভিশন চাইলে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগে গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন। এরপর জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বর এ ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন ও হেনস্তার শিকার হন।

সর্বশেষ বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা নামের একটি কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় যান তিনি। এই কর্মসূচি ১১ থেকে ১৬ মার্চ হওয়ার কথা থাকলেও পদযাত্রার প্রথম দিনেই সেখান থেকে গ্রেফতার তিনি। পরে গতকাল বুধবার তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পল্টন মডেল থানার এসআই রাফি আহমেদ মামলাটি দায়ের করেন।#

প্রতারণা মামলায় এএসপি সোহেল কারাগারে

অর্থপাচার মামলায় সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৩ জুলাই

বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির