হোম > আইন-আদালত

যাত্রাবাড়ীতে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম-নুর জোহার (৪০)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, রবিবার রাত আনুমানিক সোয়া ৯ টায় যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

জানা যাচ্ছে, রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আরকে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আরকে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০০ পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা এনে বিক্রি করে আসছিলো।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে