হোম > আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে সালমান-মামুন

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই বিপ্লবে জিসান হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান।

এর আগে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কাউছার হুসাইন। গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

গত বছরের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় একাধিক বার রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

এদিকে গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাকেও বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড