হোম > আইন-আদালত

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত দাখিলের তারিখ পিছিয়ে ১১ মার্চ

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১১ মার্চ ধার্য করেছেন আদালত। এ নিয়ে নবম বারের মতো পেছালো মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এ দিন ধার্য করেন।

এদিন পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন ওই ঠিক করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে হাদিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি। হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবি পুলিশের দেয়া অভিযোগ পত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন দেয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

দুই শিবির নেতাকে গুলির ঘটনায় সাবেক এসপিসহ ৮ জনের বিচার শুরু আজ

আবু সাঈদকে পুলিশ ইচ্ছাকৃত ও বেআইনিভাবে হত্যা করেছে