হোম > আইন-আদালত

নারী ও শিশু নির্যাতন বিচার দ্রুত করতে আরো ২শ টি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে বর্তমানে এক লক্ষ ৫১ হাজার ৩শ ১৭ টি মামলার বিপরীতে সর্ব সাকুল্যে এ সংক্রান্ত মাত্র ১০১ টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। ফলে মামলাগুলো দিনের পর দিন বিচারাধীন  থাকছে।

সময় মতো বিচারকার্য সম্পন্ন করা যাচ্ছে না নারী ও শিশু নির্যাতন বিষয়ক এসব মামলাসমূহ। তাই ট্রাইব্যুনালের সুফল পেতে আরো ২শ টি বিচার আদালত প্রতিষ্ঠার দাবী জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন।

একই সঙ্গে পৃথক শিশু ও মানব পাচার আদালত গঠনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাজহারুল ইসলাম। কারন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল এবং শিশু আদালতে দায়িত্ব পালন করতে হচ্ছে। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য ২০০০ সালে সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করে। দুঃখের বিষয়, যে উদ্দেশ্যকে সামনে রেখে আইনটি করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।

সংগঠনটি জানায়, নারী ও শিশু নির্যাতনের মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ হচ্ছে মামলার সংখ্যার সঙ্গে সংগতি রেখে পর্যাপ্ত সংখ্যক ট্রাইব্যুনাল না থাকা। আবার বিদ্যমান ট্রাইব্যুনালের বিচারকদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার পাশাপাশি শিশু আদালত ও মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করতে হয়। সারা দেশে বর্তমানে ১ লাখ ৫১ হাজার ৩১৭টি মামলার বিপরীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে ১০১টি। এ হিসাব অনুযায়ী গড়ে প্রতিটি ট্রাইব্যুনালে প্রায় ১ হাজার ৫০০ মামলা বিচারাধীন। আবার ট্রাইব্যুনালগুলোয় পর্যাপ্ত সংখ্যক কর্মচারীদের পদও সৃজন করা হয়নি। ফলে দেশের ট্রাইব্যুনালগুলো প্রত্যাশামতো সময় মতো কাজ করতে পারছে না।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে