হোম > আইন-আদালত

প্রতারণার ৫ মামলায় বিএসবির খায়রুল ১৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার পৃথক পাঁচ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার পৃথক পাঁচ তদন্তকারী কর্মকর্তা। এরপর পৃথক আবেদনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সর্বমোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করেন তারা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, আসামির বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আজ আদালতে পাঁচটি মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের উপর হামলা ও মারধরের অভিযোগও আছে। প্রতারণা টাকা কী করেছে? তার সঙ্গে আর কে কে জড়িত? এসব তথ্য উদঘাটনে তার ৪৪ দিনের দিনের রিমান্ড চাচ্ছি।

এর আগে ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরেরদিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ'র আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৬ আগস্ট প্রতারণার আরেক এক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার রিমান্ড শেষে হলে আজ আবারও তাকে রিমান্ডে পাঠানো হলো।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন