হোম > আইন-আদালত

৫ আগস্ট চাঁনখারপুলে গণহত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও কয়েকজনকে হত্যার ঘটনার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এতথ্য জানান। তিনি বলেন, ঈদের পর এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। চাঁনখারপুলে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। আমরা কিছু ভিডিও পেয়েছি, যেখানে দেখা যায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন অলিগলিতে ঢুকে গুলি চালিয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে আনাস লিখেছিল, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এ ঘটনায় তার বাবা পলাশ শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

তিনি জানান, জুলাই-আসস্টে আশুলিয়ায় গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি

গুলির পর রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বেরিয়ে আসে

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত

ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত চেয়ে আবেদন

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৩২ জন গ্রেপ্তার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনা-জয়-পলকের সর্বোচ্চ শাস্তি চাইলেন সাক্ষী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিশ