হোম > আইন-আদালত

সাবেক আইজিপি শহীদুলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ছাত্রদলের নেতা জনিকে ক্রসফায়ারে হত্যা

স্টাফ রিপোর্টার

সাবেক আইজিপি শহীদুল। ফাইল ছবি

বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদলের নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে শহীদুল ও আসাদুজ্জামানকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে পুলিশের সাবেক এ দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়, যা তদন্তাধীন রয়েছে।

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড