হোম > আইন-আদালত

আরাভ খানসহ ৮ আসামির রায় পেছাল

পুলিশ পরিদর্শক মামুন হত্যা

স্টাফ রিপোর্টার

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ আসামির বিরুদ্ধে রায়ের তারিখ পিছিয়ে আগামি ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে এদিন রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে নতুন এ দিন ধার্য করেন আদালত। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার নতুন এ তারিখ ঠিক করেন আদালত।

এ মামলার আসামিরা হলেন- রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান ও সারোয়ার হোসেন। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী আসামি রয়েছে।

আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। আর অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক (এসবি) মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। আর ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে ৩৮ সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন