হোম > আইন-আদালত

হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণহত্যা

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার শুরু হবে। এটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। এর আগে আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই নির্ধারণ করা হয়।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে একদিনও বেশি সময় নেওয়া হবে না। যথাসময়ে বিচার শেষ করতে যা করা দরকার আমরা সেটা করব। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর। সেই এখতিয়ার আদালতের।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে এগোচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেন করাÑএ দুটোকে মেইনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা কোয়ারি করার সময় নেই। তিনি বলেন, বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে