হোম > আইন-আদালত

সালমান এফ রহমান আরো চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়া সবজি বিক্রেতা মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বিচারক।

বৃহস্পতিবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন তাদের আদালতে হাজির করে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। আমরা জামিনের বিরোধিতা করি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিম মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট অংশ নেন তিনি। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং তিনশ থেকে চারশ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে