হোম > আইন-আদালত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবন এবং আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সিআইডির পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম। আবেদনে বলা হয়, তৌফিকা করিম, আনিসুল হক ও রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবনরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লন্ডারিংয়ের ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা