হোম > আইন-আদালত

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ

স্টাফ রিপোর্টার

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় জব্দ করা স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক না থাকায় এসব সম্পত্তি বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় নতুন করে এ আবেদন করে দুদক। দুদকের তদন্তে অভিযোগ উঠেছে, বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ সংক্রান্ত অনুসন্ধান ও তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত তাদের মালিকানাধীন দুটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচএস-এর একটি বড় অ্যাপার্টমেন্ট (বি-৫), মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পের ৩২০ বর্গগজ জমি ও স্থাপনা এখন থেকে রিসিভারের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত ৫ দশমিক ৪২ শতাংশ এবং ১ দশমিক ৫৭ শতাংশ জমিও এ তদারকি আদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আদালতে এ সংক্রান্ত আবেদন উপস্থাপন করেন। আদালত শুনানি শেষে তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে সম্পত্তিগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও সরকারি স্বার্থ সংরক্ষণের নির্দেশ দেন।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল