হোম > আইন-আদালত

সব মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হবে: আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা আমাদের কাজে অটল ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি। বাংলাদেশে যত রকম জঘন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার বিচার করা হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রস্তাবিত "গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫" বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে গুম, খুন, মানবতাবিরোধী অপরাধসহ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে, তার বিচার নিশ্চিত করা। এজন্য বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কার করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক যে আইন রয়েছে, সেটার পক্ষ হচ্ছে; প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যবস্থা নিচ্ছে। একইসাথে বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি বলেন, এই বিচার প্রক্রিয়ার গতি নিয়ে অনেকের উদ্বেগ- উৎকণ্ঠা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত চিফ প্রসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমার মনে হয় না যে, তাদের চেষ্টার মধ্যে কোন গাফিলতি আছে। কারণ এই বিচার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

আসিফ নজরুল বলেন, ওয়ান ইলেভেন সরকারের আমলে অনেক ভালো ভালো আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার তা রাখেনি। এখন অনেকেই জিজ্ঞেস করেন, আপনারা যেসব আইন করে যাচ্ছেন, তা পরবর্তী সরকার রাখবে কি-না? জবাবে বলেছি, আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে (যেটা ওয়ান ইলেভেন সরকার করেনি) সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে যাচ্ছি। যাতে কেউ বলতে না পারে যে, আমার তো এখানে কোন অংশগ্রহণ ছিল না। এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই সরকার বারবার তাদের সঙ্গে পরামর্শ করছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে