হোম > আইন-আদালত

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগ্রহীত।

র‌্যাবের টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজিরের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল । আগামী ২৭ আগস্ট তাকে হাজির করতে আদেশ দেওয়া হয়।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।

এ বিষয়ে মামলার প্রসিকিউটর মামলার শাইখ মাহদী আমার দেশকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় জিয়াউল আহসানকে প্রেপ্তার দেখানো জন্য আমরা গত ৬ আগস্ট আবেদন করেছিলাম। আজ আদালত আবেদন মঞ্জুর করে তাকে হাজিরের নির্দেশ দেয়। আগামী ২৭ আগস্ট হাজির করা হলে জিয়াউলকে এই মামলা গ্রেপ্তার দেখানো হবে।

প্রসিকিউশন জানায়, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুতই এ মামলার তদন্ত কাজ শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন