হোম > আইন-আদালত

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বাফুফের সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন অর্থঋণ আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছেন, অর্থঋণের অভিযোগের মামলায় আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিলো। কিন্তু ধার্য তারিখে তারা উপস্থিত হননি। সেজন্য গত ১৭ এপ্রিল ইউসিবি ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দেন, কেন আসামিদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করা হবে না মর্মে কারণ দর্শানোর। এরপর আজ আদালত তাদের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী আদালতকে বলেন, আসামিদের ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ইউসিবি ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। তাদের পার্সোনাল গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এ ঋণ মঞ্জুর করা হয়েছিল। কিন্তু গত ৭ বছর ধরে জনগণের বিপুল পরিমাণ আমানতের টাকা তারা উপভোগ করে চলেছেন। তারা নানা ধরনের আর্থসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও ইউসিবি ব্যাংকের বিপুল পাওনা পরিশোধে চরম অবহেলা দেখিয়েছেন।

আসামিদের আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও ব্যাংকের পাওনা পরিশোধ না করায়, ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হয়। ফাহাদ করিমের স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে আরও খেলাপি ঋণের মামলা চলমান আছে। আসামিরা বিপুল ঋণ পরিশোধ এড়াতে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পরে আদালত নিষেধাজ্ঞা প্রদান করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মামলা অভিযোগে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ৫৬ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৩৯৮ টাকা ঋণ নেন আসামি ফাহাদ করিম। তবে সে দীর্ঘদিন ধরে তিনি এ ঋণ পরিশোধ করেন নাই। এজন্য খেলাপি ঋণ আদায়ের জন্য চলতি বছরের ৩০ জানুয়ারি ফাহাদ করিমের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করে ইউসিবি ব্যাংক।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন